

জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নওগাঁয় যুব প্রশিক্ষণ কর্মশালা
জেন্ডার স্টেরিওটাইপ (Gender Stereotype) এবং নারীর প্রতি সহিংসতা (Violence Against Women) প্রতিরোধে কমিউনিটিকে সক্রিয় করার উদ্দেশ্যে নওগাঁয় একটি যুব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সমতায় তারুণ্য প্রজেক্ট” এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
স্থান ও তারিখ:
* স্থান: আড্ডায় কফি মিলনায়তন, নওগাঁ।
* তারিখ: ৩০ অক্টোবর ২০২৫।
আয়োজক ও বাস্তবায়ন:
* প্রশিক্ষণটি ইউথ স্মার্ট ফাউন্ডেশন (YSF) নওগাঁ দ্বারা বাস্তবায়িত হয়েছে।
* প্রকল্পটি নেদারল্যান্ডস ও প্ল্যান ইন্টারন্যাশনাল (Plan International) এবং জাগো ফাউন্ডেশনের এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
কর্মশালার উদ্দেশ্য:
কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল যুবসমাজকে জেন্ডার সমতার বিষয়ে সচেতন করা এবং নারী-পুরুষের গতানুগতিক ভূমিকা বা ধারণা ভেঙে সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এই বিষয়ে যুবসমাজকে দক্ষ করে তুলে তারা যেন নিজ নিজ সংগঠনের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করতে পারে, সেই লক্ষ্যে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
উপস্থিতি ও আলোচক:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* আমিনা খাতুন, উপ-পরিচালক, মহিলা অধিদপ্তর, নওগাঁ।
*মাহমুদ অতিরিক্ত উপপরিচালক নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তর।
অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন:
* তসলিমা ফেরদৌস, প্রতিষ্ঠাতা, ইউথ স্মার্ট ফাউন্ডেশন (YSF)।
উপ-পরিচালক আমিনা খাতুন তাঁর বক্তব্যে জেন্ডার সমতার গুরুত্ব এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি যুবসমাজকে এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদ সমাজের প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে আলোচনা করেন এবং বলেন, “জেন্ডার স্টেরিওটাইপ হলো অদৃশ্য দেয়াল, যা নারী ও পুরুষের সমান সুযোগ পাওয়ার পথে বাধা সৃষ্টি করে। তরুণদের উচিত সচেতন আলোচনার মাধ্যমে সেই দেয়াল ভেঙে দেওয়া।”
ইউথ স্মার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তসলিমা ফেরদৌস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যুবকদের দক্ষতা বাড়ানোর উপর জোর দেন।
অংশগ্রহণকারী:
কর্মশালায় নওগাঁর ২০টি ভিন্ন ভিন্ন সংগঠনের প্রায় ৪০ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে এ ছাড়া সংগঠনের অন্য সদস্য উপস্থিত ছিলেন মোট ৬২ জন । অংশগ্রহণকারীরা সক্রিয় আলোচনায় অংশ নেন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও নারীর প্রতি সহিংসতা বন্ধে নিজেদের করণীয় নিয়ে অঙ্গীকারবদ্ধ হন
